শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা বর্ষণে চট্টগ্রাম অচল, সড়কে কোমর–বুকসমান পানি (ভিডিও)

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের কয়েকটি সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরীর বাসিন্দারা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হওয়া বৃষ্টি টানা বেলা আড়াইটা পর্যন্ত ছিল। এতে নগরের বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও কোমরসমান, কোথাও আবার বুকসমান পানিতে তলিয়ে গেছে সড়কগুলো। এতে কার্যত অচল হয়ে পড়ে যানচলাচল। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বিশেষ করে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পড়েছেন বড় দুর্ভোগে। অনেককে পানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে। বেলা ১১টার দিকে বৃষ্টি কম থাকলেও সাড়ে ১২টার পর থেকে শুরু হয় ভারী বর্ষণ, চলে বেলা আড়াইটা পর্যন্ত। এতে নগরের নিচু এলাকাগুলো ডুবে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের প্রবর্তক মোড়, মুরাদপুর, কাতালগঞ্জ, রহমতগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ, রাহাত্তারপুল, হালিশহর, নিউমার্কেট ও তিন পুলের মাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়কের ওপর জমে থাকে হাঁটু থেকে কোমরসমান পানি। অনেক স্থানে ড্রেন উপচে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে।

সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে প্রবর্তক মোড় ও মুরাদপুর এলাকায়। দুপুরের দিকে সড়কের বড় অংশ কালচে, দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন জানান, গত কয়েকদিন ধরেই সেখানে পানি জমে ছিল। বৃষ্টিতে তা আরও বেড়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, বদনা শাহ মাজার গেট থেকে প্রবর্তক মোড় পর্যন্ত পুরো সড়ক ডুবে আছে। ওই অংশে হিজড়া খালের সম্প্রসারণকাজ চলছে। খালের মুখে দেওয়া অস্থায়ী বাঁধ পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে। ফলে খালের পানি উপচে সরাসরি সড়কে উঠে আসছে। পানির কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে। সামান্য একটি অংশ পার হতে সময় লাগছে দীর্ঘক্ষণ। অবশ্য এ সড়ক এড়িয়ে চলছেন যানবাহনের চালকরা।

রিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ‘খালের সংস্কারকাজ চলার কারণে আগে থেকেই পানি জমেছিল। এখন বৃষ্টি হওয়ায় সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এখন চলাচলই কঠিন হয়ে গেছে।’

জহুর হকার্স মার্কেট এলাকায় পানির তোড়ে ভেসে গেছে দোকানের মালামাল। হালিশহরের বিভিন্ন সড়ক নদীর মতো বয়ে যেতে দেখা গেছে। অনেক জায়গায় যানবাহন মাঝপথে বিকল হয়ে পড়ে।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ জহিরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টা ৫৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়