শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর পারমাণবিক প্রকল্প

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী (পাবনা) থেকে: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এক দশকের বেশি সময় ধরে অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি ধাপ শেষ করে মিলেছে বহুল প্রতীক্ষিত ‘কমিশনিং লাইসেন্স’ বা চালুর অনুমতি।

প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় কাজ কিছুটা ধীরগতিতে চলেছিল। তবে সরকারের নিয়মিত তদারকি ও সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই মাইলফলকে পৌঁছানো সম্ভব হয়েছে।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর নিরাপত্তা যাচাই শেষে গত ১৬ এপ্রিল রূপপুর প্রকল্প কর্তৃপক্ষকে চুল্লিতে জ্বালানি ভরা বা প্রবেশের অনুমতি দেওয়া হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেলে প্রথম ইউনিটে ইউরেনিয়াম ভরার কাজ শুরু হবে। এই প্রক্রিয়া শেষ করতে প্রায় ৪৫ দিন সময় লাগতে পারে।পরিকল্পনা অনুযায়ী সব ঠিক থাকলে জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য রয়েছে। এরপর এক বছরের মধ্যে ইউনিটটি পূর্ণ ক্ষমতায় চললে সেখান থেকে প্রায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। তবে নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে প্রকল্পটির সময়সূচি কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। ২০১৭ সালে নির্মাণকাজ শুরুর সময় যে লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়ে কিছুটা পিছিয়ে গেলেও কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা নিশ্চিতে এই বাড়তি সময়ের প্রয়োজন ছিল। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটকে পূর্ণ ক্ষমতায় চালানোর লক্ষ্য ঠিক করা হয়েছে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রকল্পের সাবেক পরিচালক ড. শৌকত আকবর বলেন, এতদিন মূল কাজ ছিল অবকাঠামো নির্মাণ; এখন ইউরেনিয়াম ভরার মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মূল ধাপে প্রবেশ করছে দেশ। তাঁর ভাষায়, এই ধাপেই শুরু হবে ‘শৃঙ্খল বিক্রিয়া’, যা বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি। বিজ্ঞানীরা একে ‘প্রথম সক্রিয় অবস্থা’ হিসেবে উল্লেখ করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. প্রীতম কুমার দাস মনে করেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পারমাণবিক বিদ্যুৎ এখন গুরুত্বপূর্ণ বিকল্প। তবে এটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। তাঁর মতে, আন্তর্জাতিক মান কঠোরভাবে অনুসরণ করা না হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই সময় কিছুটা বেশি লাগলেও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা নিশ্চিত করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ায় প্রথম ইউনিট এখন চালুর জন্য প্রস্তুত। ইতিমধ্যে ৫৯ জন

বাংলাদেশি বিশেষজ্ঞ কঠোর প্রশিক্ষণ শেষে পরিচালনার অনুমতিপত্র বা অপারেটিং লাইসেন্স
অর্জন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়