শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে পু‌লি‌শের অ‌ভিযা‌নে দুই চোর আটক

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পুলিশের অভিযানে কাথ‌রিয়ায় সংঘ‌টিত চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌বিবার (২৬এ‌প্রিল) থানা পু‌লি‌শের দেওয়া এক বিজ্ঞ‌প্তি‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল  রাতে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের কাথরিয়া মিয়াজির বাড়ি এলাকায় সুমি আক্তারের বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মামুনুর রশিদের স্ত্রী সুমি আক্তার (৩৫) থানায় লিখিত এজাহার দায়ের করেন। যাহা  বাঁশখালী থানায় মামলা নং- ২৯ (০৪) ২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুই আসামি মো. আনছার (২৮) ও আবু তাহের (৪৫)-কে গ্রেফতার করতে সক্ষম হয় ব‌লে নি‌শ্চিত ক‌রেন।

বাঁশখালী থানা পুলিশ জানান, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়