শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তদন্ত কমিটি গঠন, অধ্যক্ষ ও প্রদর্শকের কাছে জবাব চেয়েছে মাউশি

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আছাদুজ্জামান।

তিনি জানান, তদন্তের স্বার্থে আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি পরিষদের সদস্যরাও রয়েছেন। তাদের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মাউশির পরিচালক আরও বলেন, কলেজের অধ্যক্ষ ও প্রদর্শক হীরার কাছে ঘটনার বিষয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনি উল্লেখ করেন, আলেয়া খাতুন হীরা সরকারি কর্মকর্তা নন; তিনি এমপিওভুক্ত প্রদর্শক (ডেমোনস্ট্রেটর) হিসেবে কর্মরত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পরই বিষয়টি তদন্তে নামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়