শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ২৫২, হাসপাতালে ভর্তি ৫৪ জন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৫২ জন হামে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯৮ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪ জন। এ রোগে অধিকাংশ শিশুরা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।

এদিকে সিরাজগঞ্জে ক্রমশই হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করায় শিশুদের সুরক্ষায় গত ২০ মার্চ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্দারণ করে কর্মসূচী শুরু হয়েছে। এ কর্মসূচী আগামী ২০ মে পর্যন্ত চলবে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫৪ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে ১৭ জন, সদর হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩জন, শাহজাদপুরে ২ জন, বেলকুচিতে ৩ জন,রায়গঞ্জে ২ ও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়