শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিতে অংশীদার সম্মেলন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিত, রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষি সমৃদ্ধ করতে অংশীদার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করে এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার'র সিনিয়র মনিটরিং অফিসার শেখ মো.সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর এ নবী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।।সম্মেলনে নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি করতে কার্যকর ব্যবস্থা নিশ্চিতে সব শ্রেণির মানুষকে যার যার অবস্থান থেকে কাজ করা আহবান জানানো হয়।

বিশ্বব্যাংক ও ইফাদের (ওঋঅউ) সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে নতুন দিশা পাবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়