শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে ডায়াগনস্টিক সেন্টারে আগুন, ক্ষতি ৪ লাখ টাকা

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ধামুরা বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির নাম “জনসেবা ডায়াগনস্টিক সেন্টার”। আগুন লাগার সময় সেন্টারটি বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, সকালে সেন্টারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন জড়ো হন এবং মালিকপক্ষকে খবর দেন। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডায়াগনস্টিক সেন্টারটি মো. বজলুর রহমান, মো. হোসেন ও জাকির হোসেনের যৌথ মালিকানাধীন। আগুনে ভেতরের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়