শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় পুষ্টি সপ্তাহ শুরু

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: 'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এই প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিমেলা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় জেলা সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, ডেপুটি সিভিল সার্জিন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো: আজম,  জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম ও বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা: ইসকেন্দার আলী সহ অন্যরা।

আলোচনায় বক্তারা পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার গ্রহন, পুষ্টিকর খাদ্যের উৎপাদন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় সচেতনতা মূলক বিষয় সমূহ তুলে ধরেন। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ১০ টি ষ্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করা হয়। শোভাযাত্রাটি সিভিল সার্জন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়