কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ (আটান্ন) দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা রয়েছে।
মঙ্গলবার ভোর রাতে (২২এপ্রিল ) এ নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরের উপকূলে বাঁশখালীর শেখেরখীল,গন্ডামারা সংলগ্ন মোহনায় খাটখালী এস. আলম জেটি সংলগ্ন পশ্চিমে মৎস্য আহরণরত অবস্থায় "এফ. বি.রহিম "নামক ৬ সিলিন্ডার বিশিষ্ট ১টি আর্টিসানাল নৌযান জব্দ করা হয়। এতে বোট মালিককে জরিমানা ও জব্দ মাছ নিলামে বিক্রি করে ২ লক্ষ ৩৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
বাংলাদেশ কোস্টগার্ড, বিসিজি কন্টিনজেন্ট, পূর্ব জোন ও বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন,এমএ রশীদ পিও এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এফবি রহিম নৌযানে ৪১টি ড্রাম সামুদ্রিক মাছ যার আনুমানিক ওজন ১২৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ ও বাজেয়াপ্ত করা হয়। জব্দকৃত ও বাজেয়াপ্ত মাছসমূহ উন্মুক্ত ডাক নিলামে ১ লক্ষ ১৮ হাজার টাকায় বিক্রয় করা হয়। অপরদিকে এফবি "রহিম" বোট মালিককেও ১ লক্ষ ১৮হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ (আটান্ন) দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যাপক প্রচার প্রচারণা ও অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে।