মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের একটি দলের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।
এসময় ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া ও টেকপাড়ায় ৬ টি বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, তিতাস গ্যাস নরসিংদীর(ব্যবস্থাপক)প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল ( বিক্রয়) আব্দুল্লাহ আল মামুন। জরুরি গ্যাস ঘোড়াশাল(ব্যবস্থাপক) প্রকৌশলী এস এম ফজলুল হক।