শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৯:৪৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সীমান্তে বিজিবির কাছে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে। ২১ এপ্রিল মঙ্গলবা দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগকালে তাঁর মৃত্যু হয়। নিহত যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে তিনি স্থানীয় পুলিশের কাছে সোপর্দ হন। আদালত তাঁকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তাঁর সাজা শেষ হওয়ার কথা ছিল।

এর মধ্যে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুই দেশের আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে লাশটি হস্তান্তর করা হয়।

লাশ হস্তান্তরের সময় বিএসএফের পক্ষে ঢালু কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বিজিবির পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান শ্যামলবাংলা২৪কে বলেন, বিএসএফের পক্ষ থেকে লাশ হস্তান্তরের পর আমরা মৃতের ছোট ভাই রিপন হাওলাদারের কাছে লাশটি হস্তান্তর করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়