শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে সন্দেহজনক ঘুরাঘুরির সময় দুইটি বিদেশি পিস্তল ও ৪২ টি গুলিসহ দুই যুবককে আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সন্দেহজনক ঘুরাঘুরির সময় দুইটি বিদেশি পিস্তল ও ৪২ টি গুলিসহ দুই যুবককে আটক হয়েছে; আটকদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির।

আটকরা হল, উখিয়া উপজেলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ফারুক (২১) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার মোহাম্মদ সোলেমানের ছেলে মো. নুরুল আলম (৩০)।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি জানিয়েছে, জনৈক মোহাম্মদ আয়াতুল্লাহ নামের এক ব্যক্তির নির্দেশে আটক দুই যুবক অস্ত্র ও গুলি তৃতীয় একটি পক্ষের কাছে পৌঁছে দিতে বহন করছিল। তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করে নাইক্ষ্যংছড়ি সদরের ক্যাফে-১৩ নামক একটি রেঁস্তোরায় আনার পরিকল্পনা ছিল।

লে. কর্নেল ফয়জুল কবির বলেন, শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাগানঘোনা সীমান্ত এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে সামরিক গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই এর মাঠ কর্মিরা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক যুবকটি আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে কোমরে গুজিয়ে রাখা অবস্থায় ২ টি বিদেশি পিস্তল এবং সাথে থাকা ছোট একটি ব্যাগ থেকে ৪২ টি গুলি পাওয়া যায়।

পরে আটক রোহিঙ্গা যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক সময়ে সদর ইউনিয়নের চাকডালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নুরুল আলম (৩০) নামের আরেক যুবককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি সহ আটকদের হস্তান্তর করে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়