শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে এক নারীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির কুন্দগ্রামে পুর্বশক্রতার জেরধরে সোনাভান সুমি (৫০) নামের এক নারীকে মারধর এবং তার বাড়ি থেকে টাকা ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় অভিযোগ হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে আদমদীঘি থানায় ভুক্তভোগী ওই নারী একই গ্রামের নাছির উদ্দিন, মারুফা জৈবন, আতিয়া বেগম ও মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।নির্যাতনের শিকার সোনাভান সুমি উপজেলার কুন্দগ্রাম তিনমাথা এলাকার মৃত রহিম উদ্দিন সরদারের মেয়ে। আদমদীঘি থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, সম্পত্তি বিষয়ে পুর্বশক্রতার জেরধরে গত ৭ এপ্রিল বেলা সাড়ে ৪টায় বাদির বাড়ির ভিতরে বিবাদীরা প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এসময় তাদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাদিকে এলোপাথারী ভাবে মারধর করে গুরুতর জখম করে। এরপর তার ঘরে প্রবেশ করে ৪ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে বাদী দাবী করেন। বিবাদী মোফাজ্জল হোসেন জানায়, ওই বাদী ইতিপুর্বেও নানা ভাবে পাড়া প্রতিবেশিদের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ করেন।

তার অভিযোগ সঠিক নয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়