শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০২:৪৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমঘটিত কারণে ছদ্ম-ডিবি হয়ে তরুণী অপহরণের চেষ্টা, ৬ জন আটক

ডিবি পুলিশের পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- পলাশ হোসেন প্রকাশ ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) এবং আব্দুল আহাদ মেজবাহ (১৯)। আটকদের মধ্যে একজন ফেনী সদর এলাকার ও অন্যরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটকরা একটি মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় গিয়ে তারা কৌশলে এক তরুণীকে তুলে নেয়ার পরিকল্পনা করে। একপর্যায়ে ওই তরুণীর বাড়িতে গিয়ে স্বজনদের ভয়ভীতি দেখান।
 
এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা স্থানীয় বিট পুলিশ সদস্যদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় অপহরণ চেষ্টার মামলা করেন।
  
ফেনী মডেল থানা সহকারি উপপরিদর্শক অনুপ কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসা পড়ুয়া তরুণীকে অপহরণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী নারীর বাবার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
  
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, প্রেমঘটিত সম্পর্কের জেরে ওই তরুণীকে তুলে নিতে তারা পুলিশের স্টিকার ব্যবহার করেছে। স্থানীয়দের সতর্কতায় তাদের আটক করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধের চেষ্টা গুরুতর অপরাধ। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে হবে। এমন সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়