শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় মুদি দোকানিকে কুপিয়ে যখম

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আনোয়ার মন্ডল নামের এক মুদি দোকানিকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার মন্ডল হুদাকুশোবাড়িয়া গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে আনোয়ার মন্ডল তার দোকান বন্ধ করছিলেন। সেসময় হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মন্ডল, সুমন মন্ডল, জামাল হোসেন, আতিক হোসেন, নিশান ও রবিউল মুন্সী আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মারধরের ব্যাপারে ফারুক মন্ডল বলেন, আমি এমন কোন ঘটনাতো জানি না। তাই বলে ফোন কেটে দেন।

শৈলকুপা থানার ওসি ওসি হুমায়ুন কবির মোল্লাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। অপরদিকে লাঙ্গলবাধ ক্যাম্পের আইসি এস আই আনিসুজ্জামানের ফোন বন্ধ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়