শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরীতে মাদক সম্রাজ্ঞী কমেলাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: আরএমপির তিন থানা পবা, কর্ণহার, মতিহার এবং গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পবা থানার শুভিপাড়া গ্রামের মৃত আ: আলীমের ছেলে মো: বেলায়েত আলী (৬০); কর্ণহার থানার কবিরাজপাড়া গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মো: মোংলা (৪০); মতিহার থানার সাতবাড়িয়া (মিজানের মোড়) গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে মোছা: কমেলা বেগম (৫২) এবং একই থানার খোঁজাপুর গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে মো: রোকন আলী (২০)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গতকাল ৬ এপ্রিল রাত আনুমানিক ১০ টার দিকে পবা থানার বড়গাছি ইউনিয়নের শুভিপাড়া গ্রামের বেলায়েতের বসতবাড়ী হতে তাকে আটক করা হয়। গত ৫ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে কর্ণহার থানার কবিরাজপাড়া এলাকা থেকে মোংলাকে আটক করা হয়। অন্যদিকে গতকাল ৬ এপ্রিল দুপুর আনুমানিক ১ টায় মতিহার থানার সাতবাড়িয়া মিজানের মোড় এলাকা থেকে কমেলাকে এবং একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে একই থানার খোঁজাপুর গ্রামে রোকনের বসতবাড়ী হতে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে মোট ১০০ গ্রাম গাঁজা, ১৭ পিস ইয়াবা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩শ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি কমেলার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৯ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়