শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০১:০৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই দিয়ে মন্ত্রীদের সাথে ভুয়া ছবি বানিয়ে নিরীহ মানুষের সাথে প্রতারণা (ভিডিও)

চট্টগ্রাম প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ভুয়া ছবি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে রিয়াদ সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ। তাকে পটিয়ার পাইকপাড়া এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিয়াদ সেলিম কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করা। তিনি তার কারিগরি জ্ঞান ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। নিজেকে কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অফিসার, আবার কখনো বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্য হিসেবে পরিচয় দিতেন তিনি।

বিশ্বাসযোগ্যতা তৈরি করতে রিয়াদ এআই প্রযুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন সংসদ সদস্য ও সিটি মেয়রের সঙ্গে নিজের ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন। এসব ছবি দেখিয়ে তিনি প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কারাবন্দীদের জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে অর্থ আদায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স ইন্সপেক্টর ও সার্ভার ইনচার্জ পদে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং মামলা প্রত্যাহারের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ওয়াকিটকি, নকল আইডি কার্ড, হ্যান্ড মেটাল ডিটেক্টর, সিগন্যাল লাইটসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মনিটরিং কার্ড উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রিয়াদ সেলিমের বিরুদ্ধে এর আগেও নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি কোনো বড় প্রতারক চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়