শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জ বারাবাজারে মাছের আড়তে সশস্ত্র হামলা, তিন ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুট

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের মাছ মাছের আড়তে  সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে তিন মাছ ব্যবসায়ী আহত হয়েছেন এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিার (৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার মাছের আড়তে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মাছ ব্যবসায়ী উপজেলার বাদুরগাছা গ্রামের বদর উদ্দিন বিশ্বাসের ছেলে খাইরুল বাশার (৫০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে,  দীর্ঘদিন ধরে বারবাজার এলাকার কিছু ব্যক্তির সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা হলেন, পিরোজপুর গ্রামের ভোলা জর্দারের ছেলে শরিফুল ইসলাম (৫৫), বাদেডিহী গ্রামের জয়নাল বিশ্বাসের ছেলে মেহেদী (৩৫), আয়ুব হোসেনের ছেলে সবুজ (৩০), বাদুরগাছা গ্রামের মনু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪০), বেলাট গ্রামের কামাল হোসেনের ছেলে ফয়সাল (৩৫) এবং দক্ষিন বাদেডিহী গ্রামের ঘেনি খোকনের ছেলে জনি (৩৫)।

অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, চাইনিজ কুড়াল, রামদা, লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে খাইরুল বাশারের সোনারবাংলা মাছের আড়তে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ড্রয়ারে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয়। বাধা দিতে গেলে খাইরুল বাশারকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।

পরবর্তীতে হামলাকারীরা পার্শ্ববর্তী শরিফ আহম্মেদের কবির এন্ড ব্রাদার্স মাছের আড়তে হামলা চালিয়ে তার ক্যাশ ড্রয়ার থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং হাবিবুরের ভাই ভাই মাছের আড়তে হামলা চালিয়ে ৪ লাখ ৬০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় শরিফ আহম্মেদ ও হাবিবুর বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়।

ভুক্তভোগীরা জানান, হামলার পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করা হয়েছে, যা প্রমাণ হিসেবে সংরক্ষিত আছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় ভবিষ্যতে খুন-জখমসহ আরও ক্ষতি করার হুমকিও দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা এলাকায় চাঁদাবাজ ও সহিংস প্রকৃতির হিসেবে পরিচিত। পূর্ব বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, বাজার দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়