শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে ধর্ম বদলে বিয়ে করায় সন্তানকে ত্যাজ্যপুত্র ঘোষণা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ করে এক হিন্দু নারীকে বিয়ে করায় মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তাঁর বাবা মো. আজগর আলী সরদার। রোববার পাবনা জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। সজল আলী ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের আজগর আলীর একমাত্র সন্তান।

হলফনামা থেকে জানা গেছে, ৯ ফেব্রুয়ারি পাবনা নোটারি পাবলিক কার্যালয়ে সজল আলী ঈশ্বরদীর সাহাপুর এলাকার আরতি রাণীকে বিয়ে করেন। তবে বিয়ের আগে ১ ফেব্রুয়ারি একই কার্যালয়ে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি। ধর্ম পরিবর্তনের পর তিনি নিজের নাম রাখেন ‘সজল সরকার’।

ছেলের এই সিদ্ধান্তের কারণে আজগর আলী তাঁর হলফনামায় উল্লেখ করেন, তিনি সুস্থ মস্তিষ্কে ও স্বেচ্ছায় নিজের সন্তানকে ত্যাজ্য করার সিদ্ধান্ত নিয়েছেন। সজল এখন থেকে তাঁর স্থাবর-অস্থাবর বা জমিজমার কোনো অংশীদার হতে পারবেন না। এমনকি আজগর আলীর মৃত্যুর পরও সজল তাঁর সন্তান হিসেবে সম্পত্তির কোনো ভাগ দাবি করতে পারবেন না এবং আইনিভাবেও তা গ্রহণযোগ্য হবে না।

স্থানীয় সূত্র জানায়, একমাত্র সন্তানের এমন আচরণে কষ্ট পেয়ে ও ক্ষুব্ধ হয়েই আজগর আলী
সরদার এই কঠিন পদক্ষেপ নিয়েছেন।

এ বিষয়ে সজল সরকার বলেন, ‘আমি প্রাপ্তবয়স্ক এবং নিজের ভালো-মন্দ বোঝার অধিকার আমার আছে। আরতিকে ভালোবেসেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেছি। বাবা আমাকে ত্যাজ্য করেছেন বলে শুনেছি।

এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আমার স্ত্রীর সঙ্গে শান্তিতে সংসার করতে চাই।’পাবনা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মলয় কুমার দাস রায় বলেন, আইনত ধর্ম পরিবর্তন করা সজলের ব্যক্তিগত অধিকার। কিন্তু ধর্ম পরিবর্তনের ফলে তিনি তাঁর বাবার পৈতৃক সম্পত্তি থেকে উত্তরাধিকার বঞ্চিত হওয়ার প্রবল আইনি ঝুঁকিতে পড়েছেন। অপরদিকে, বাবা তাঁর সন্তানকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে মূলত সম্পত্তি থেকে তাঁকে দূরে রাখার প্রাথমিক আইনি ধাপ সম্পন্ন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়