শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি সেবার আড়ালে অবৈধ বাণিজ্য : মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে পেট্রল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে চালক দণ্ডিত

এস. এম. সাইফুল ইসলাম কবির : জরুরি রোগী পরিবহনের জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সকে কাজে লাগিয়ে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে এক চালককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং জরুরি সেবার যানবাহনের অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রোববার (৫ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর রাস্তার পাশে একটি অ্যাম্বুলেন্সের তেলের ট্যাংক থেকে প্রকাশ্যে পেট্রল বিক্রির সময় স্থানীয় জনতা গাড়িটি আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটির ট্যাংক থেকে পেট্রল বের করে প্রতি লিটার ৩০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দ্রুত গাড়িটি ঘিরে ফেলে এবং উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খুলনার শেখপাড়া এলাকার অ্যাম্বুলেন্স চালক মো. হানিফ তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন ঘটনাস্থলে উপস্থিত থেকে আদালতের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ব্যবহার করে অবৈধ ব্যবসা পরিচালনা গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের দাবি, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনের অপব্যবহার বন্ধে কঠোর তদারকি নিশ্চিত করা জরুরি, নচেৎ জনসেবার আস্থাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়