শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পৃথক দুই স্থান থেকে এক নারীসহ দুজনের মরদেহ
উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ঈশ্বরদী-রাজশাহী রেলপথের পাটিকাবাড়ি ও ঈশ্বরদী-ঢাকা
রেলপথের মুলাডুলি এলাকায় এ দুটি ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি আসার কিছুক্ষণ আগে স্থানীয় লোকজন রেললাইনের পাশে বোরকা পরা এক নারীকে বসে থাকতে দেখেন। ট্রেনটি চলে যাওয়ার পর লাইনের ওপর তাঁর দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

এদিকে বেলা ১১টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারমপুর এলাকায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ২৭ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় এক নারী খেতে সবজি তুলতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পুলিশের ধারণা, শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে এখনো ওই নারী এবং যুবকের পরিচয় জানা যায়নি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সুরতহাল

শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি
অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও বলেন, যুবকের ঘটনাস্থলটি সিরাজগঞ্জ রেলওয়ে থানার আওতাভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট
থানাকে বিষয়টি জানানো হয়েছে। ওই থানার পুলিশ এসে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেবে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়