শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০১:১৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মধ্যরাতে মহাসড়ক অবরোধ, দুই গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও যানজটে স্থবিরতা

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানা গেছে, গত ১৫ মার্চ পৌরসভার উত্তর শ্রীপুর ও গোমার বাড়ি গ্রামের দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বুধবার রাতে দুই গ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকা সংঘর্ষ জড়িয়ে পড়ে। এর ৭২ ঘণ্টার মধ্যেই শনিবার রাত ১০টা থেকে চার্জ লাইট জ্বালিয়ে পুনরায় দুই গ্রাম আবারও সংঘর্ষ জড়িয়েছে। এ সময় মহাসড়কে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়। বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। সংঘর্ষ চলাকালীন বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে করে আটকে পড়া যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। সংঘর্ষের কারণে মহাসড়কের দুইপাশের ২০ কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়েছে।

এ সময় উভয় পক্ষের বহু হতাহত হয়েছে বলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাউসার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়