শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে খেলার মাঠ দখল করে এক কিলোমিটারের মধ্যেই দুইটি মাসব্যাপী বাণিজ্য মেলা!

এম আর আমিন, চট্টগ্রাম : চট্টগ্রামে খেলার মাঠ দখল করে রেলওয়ে কর্মকর্তাদের যোগসাজশে রেলের বৃহৎ দুটি খেলার মাঠ দখল করে সেখানে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

সরেজমিনে দেখা গেছে, মাঠের পাশেই অবস্থিত এসএসসি পরীক্ষা কেন্দ্র। এমন পরিস্থিতিতে সেখানে মাসব্যাপী মেলা আয়োজনের শব্দদূষণ, যানজট ও অতিরিক্ত জনসমাগমের আশঙ্কা রয়েছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়ার পরিবেশ ব্যাহত হতে পারে বলে মনে করছেন অভিভাবকরা। 

পাহাড়তলী রেলওয়ে হাইস্কুলের পাশে রেলের মালিকানাধিন শহীদ শাহজাহান মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পন্ন করেছে দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন। 

বাণিজ্য মন্ত্রণালয় ও রেলওয়ে থেকে অনুমোদন নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন মেলা কমিটির দায়িত্বে থাকা সুজন ও মঈনউদ্দীন। এই মেলাটি ৫ এপ্রিল স্থানীয় সাংসদ সাঈদ আল নোমান উদ্বোধন করবেন এবং চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান। 

এবিষয়ে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের ডিআরএম ও রেলওয়ে বিভাগীয় স্পোর্টস এসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূইঞা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির প্রেক্ষিতে আমরা মেলা করার জন্য মাঠ ভাড়া দিয়েছি। তবে বিভাগীয় প্রকৌশলী ও স্পোর্টস এসোসিয়েশনের সচিব আবু রাফি মো. ইমতিয়াজ হোছাইন বলেন, প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে, তবে ফাইনাল চুক্তি হয়নি, চুক্তি না করলে যেকোন সময় উচ্ছেদ অভিযান চালানো হবে।   

অন্যদিকে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। স্থাপনা নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। এটি আগামী ১১ এপ্রিল উদ্বোধনের কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রায়হান। মাঠ ভাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ও কেন্দ্রীয় স্পোর্টস এসোসিয়েশনের সচিব তানভীরুল ইসলাম।

সরেজমিনে রেলওয়ের মালিকানাধীন শহীদ শাহজাহান মাঠে গিয়ে দেখা গেছে, পুরো মাঠ জুড়ে দোকান নির্মাণ করা হয়েছে, কোন পার্কিং ব্যবস্থা রাখা হয়নি। মাঠের ১০০ গজের মধ্যে রয়েছে একশো বছরে ঐতিহ্যবাহী রেলওয়ে উচ্চ বিদ্যালয়। 

যেখানে আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

একইভাবে পলোগ্রাউন্ড মাঠে গিয়েও দোকান নির্মাণ ও সাজগোজের চিত্র দেখা গেছে। এই মাঠের সাথে লাগোয়া আছে  আরেক ঐতিহ্যবাহী রেলওয়ে পাবলিক হাই স্কুল। কতিপয় তরুণ খেলোয়ার রাস্তার উপরেই খেলাধুল করছে। আবার স্কুলটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত। দেয়ালের একপাশে চলবে এসএসসি পরীক্ষা আর অপর পাশে চলবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যা সত্যিই অনকাক্সিক্ষত। এতে শিক্ষার পরিবেশ বিপর্যয়ের শঙ্কা করছেন স্থানীয়রা।

এবিষয়ে রবিন এক তরুণ খেলোয়ার বলেন, মেলা আয়োজনকারীদের নিজস্ব কোন পার্কিং ব্যবস্থা না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং, মেলার বাইরে ছোট ছোট দোকান, মানুষের আসা যাওয়া ও গানবাজনার বিকট আওয়াজে পুরো এলাকায় এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। একদিকে রাস্তায় তীব্র জ্যাম অন্যদিকে হৈহুল্লোড়ে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। 

আশেপাশে বসবাস করাটাই মুশকিল আর সেখানে পরীক্ষা দেয়াতো আরো কঠিন হবে। 

তিনি আরও বলেন, মাসব্যাপী বাণিজ্য মেলার নামে বছরের বেশিরভাগ সময় খেলার মাঠগুলো দখল করে রাখা হয়। মেলা শুরু হওয়ার একমাস আগে থেকে শুরু হয় নির্মাণ কাজ আবার মেলা শেষ হওয়ার পর মাঠ পরিস্কার ও খেলার উপযোগী করতে আরো একমাস সময় লাগে। 

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে পাবলিক হাই স্কুল শিক্ষক বলেন, খেলাধুলার সুযোগ না থাকলে শিক্ষার্থী ও তরুণরা মোবাইল গেম, জুয়া এমনকি মাদকের মতো ভয়ংকর আসক্তির দিকে ঝুঁকে পড়ে। 

তাই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং শিক্ষার আলোয় আলোকিত রাখতে খেলার মাঠ সংরক্ষণ অত্যন্ত জরুরি।

স্থানীয়রা জানান গত বছর এখানে মেলা বসানো চেষ্টা করেছিলো। তখন মানববন্ধন ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা বন্ধ হয়ে যায়।

খেলার মাঠের প্রয়োজনীয়তা অনুভব করে সবসময় উন্মুক্ত রাখার রাখার জন্য একটি পরিপত্র জারী করেছে সরকার। গত ২৪ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ সংরক্ষণ, ব্যবহার নিশ্চিতকরণ ও দৈনন্দিন খেলাধুলা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পত্র নং-৩৪,০০,০০০০,০০০,০৭১,১৯,০০০১.২১.২৪৫ স্মারকের বরাতে বলা হয়েছে, সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠ নির্ধারণ ও ব্যবহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির ১ম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ এবং আশেপাশের ছেলে মেয়েদের খেলাধুলার সুবিধার্থে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে ও ছুটির দিনে উন্মুক্ত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এমতাবস্থায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। দেশের সকল  বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এই চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে সরকার অফিস সময়সূচিতে পরিবর্তন আনছে। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর জরুরি সেবা ব্যতীত শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে এই সময়ে মাসব্যাপী মেলার আয়োজন করা মোটেই যুক্তিসংগত নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদ্য যোগদান করা কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, খেলার মাঠে মেলা হবে না। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়