শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ১২:২০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে আটক বাংলাদেশির মৃত্যু, ১১ মাস পর দেশে ফিরলো মরদেহ

ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটকের প্রায় ১১ মাস পর তার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

আজ শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আজিজুর রহমান (৫০) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শাহানাবাদ বাজার গ্রামের বাসিন্দা ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে বিএসএফের হাতে আটক আজিজুর শিলিগুঁড়ি কারাগারে থাকা অবস্থায় গত ২২ মার্চ অসুস্থ হয়ে পড়েন। পরে সেদিনই শিলিগুঁড়ির বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজিজুরকে গত বছরের ১৪ মে দুপুরে ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তের ৩৭১/১-এস পিলারের ভারতীয় অংশ আটক করে আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহলদল।

ওসি রাশেদুল ইসলাম বলেন, 'আজ ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আজিজুরের মরদেহ জামাতা মো. দুলাল হোসেন ও ভাতিজা মো. সোহেল রানার কাছে হস্তান্তর করা হয়।'

এসময় বিজিবি-বিএসএফ সদস্য ও কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের কর্মকর্তা আতোয়ার সালাম চৌধুরী উপস্থিত ছিলেন বলেও জানান ওসি।

বিকেল সাড়ে ৫টার দিকে আজিজুরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

আজিজুরকে আটকের পর পতাকা বৈঠকে বিএসএফ দাবি করেছিল, কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ বাধা দেয়। অন্যান্যরা পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়লেও আজিজুর বিএসএফ সদস্যদের হাতে আটক হন।

ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'তাকে আটকের পর শিলিগুঁড়ি জেলা কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ২২ মার্চ সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন দুপুরে আজিজুর মারা যান।' উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়