শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় হামে আক্রান্ত ২১ শিশু চিকিৎসাধীন, ঢাকায় চিকিৎসাধীন ৩ শিশুর মৃত্যু : সিভিল সার্জন

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লায় হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলায় অন্তত ২১ জন শিশু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো আক্রান্ত শিশুদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা সিভিল সার্জন ডা.আলী নূর মোহাম্মদ বশির 

সিভিল সার্জন জানান, আক্রান্ত শিশুদের বেশিরভাগই ৬ মাস থেকে ৫ বছর বয়সী। তাদের মধ্যে অনেকে টিকাবঞ্চিত অথবা নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ করেনি। ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে ঢাকার বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, আক্রান্তদের মধ্যে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়াসহ হামের সাধারণ উপসর্গ দেখা যাচ্ছে। চিকিৎসকরা শিশুদের দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি আশপাশের শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ জেলায় বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করেছে। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, সচেতনতা বৃদ্ধি এবং টিকাবঞ্চিত শিশুদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

স্থানীয় চিকিৎসা ডা. নাজমুল হাসান বলেন, সময়মতো টিকা না দিলে হামের মতো সংক্রামক রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই সকলকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা.আলী নূর মোহাম্মদ বশির বলেন, হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। তাই নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা দেওয়া অত্যন্ত জরুরি। কোনো শিশুর জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়