শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৫:২১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে চোরাই গরুসহ পিকআপ সহ গ্রেপ্তার দুই চোর আটক

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে চোরাই গরুসহ একটি পিকআপসহ দু,চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে ব‌লে সু‌ত্রে জানা গে‌ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুইছড়ি এলাকার বাসিন্দা জিয়া উদ্দীনের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি হয়।

পরে রাত্রীকালীন টহলের সময় রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোরাদ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। রাত সাড়ে ৩টার দিকে কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সিরহাট বাজার জামে মসজিদের সামনে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে চোরাইকৃত গাভীটি উদ্ধার করা হয়। এ সময় গাভী চুরির অভিযোগে দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পূর্ব পুইছড়ি এলাকার নাহার বাপের বাড়ির বাসিন্দা মো. ফজল কাদের (২০) এবং একই ইউনিয়নের দক্ষিণ পাড়ার পারভীন বাপের বাড়ির বাসিন্দা পিকআপচালক মো. ফোরকান (২৭)।

পুলিশ জানায়, চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া গাভীটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদ সাইফুল্লাহ বলেন, রাত্রীকালীন টহলের সময় চোরাই গাভীসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়