শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা গুরুতর

আদনান হোসেন, ধামরাই ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাই পৌরসভার কিষাণনগর এলাকায় গ্যাসের বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এ ঘটনায় গৃহবধূ সুমনা বাদশার অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিস্ফোরণে ঘরের কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে পৌরসভার কিষাণনগর এলাকার একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সুমনা বাদশা ও তার স্বামী বাদশা মিয়া।

স্থানীয়রা জানান, রাতে চা তৈরির জন্য চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের জানালার কাঁচ ভেঙে যায় এবং কক্ষের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে স্বামী-স্ত্রী দুজনই দগ্ধ হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা বন্ধ না থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে সেই জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে সুমনা বাদশা গুরুতর দগ্ধ হন এবং তার স্বামী বাদশা মিয়াও আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সুমনা বাদশাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসের লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, গ্যাস জমে থাকার কারণেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়