শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৮:০৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ 

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বাহিনীর দাবি, উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা।

রোববার (৮ মার্চ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। পরে নৌবাহিনীর আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়