শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১১:১৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূলে যৌথ বাহিনীর বড় আকারের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) ভোর থেকে শুরু হওয়া সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার সদস্য অংশ নিয়েছেন। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, প্রবেশপথ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। অভিযানের লক্ষ্য সন্ত্রাসী আস্তানা ধ্বংস, অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার।

অভিযানে ৫৫০ জন সেনা সদস্য, ১ হাজার ৮০০ জন পুলিশ সদস্য, ৩৩০ জন এপিবিএন, ৪০০ জন র‍্যাব সদস্য, ১২০ জন বিজিবি সদস্য রয়েছেন। এছাড়া ১৫টি এপিসি, ডগ স্কোয়াড ও হেলিকপ্টারসহ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মাঠ পর্যায়ের তথ্য, ইউএভি (ড্রোন) ফুটেজ ও পরিকল্পনার ভিত্তিতে সেনাবাহিনী সার্বিক নিয়ন্ত্রণ করছে।

উল্লেখ্য, গত দুই যুগ ধরে এই দুর্গম পাহাড়ি এলাকা সশস্ত্র সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ২০১৭ ও ২০২২ সালে প্রশাসনের অভিযান ব্যর্থ হয়েছে। সম্প্রতি (জানুয়ারি ২০২৬) অভিযানে র‍্যাবের এক কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ‘জিরো টলারেন্স’ নীতিতে এই সমন্বিত অভিযান চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়