শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনগঞ্জ বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ, বড় দুর্ঘটনার আশঙ্কা

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার সীমান্তবর্তী জীবনগঞ্জ বাজার সংলগ্ন বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকরা বিপদের মুখে পারাপার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন, ভাঙা পাটাতনের কারণে প্রায়ই যানবাহনের চাকা আটকে যায়। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীরা আহত হচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি বা দ্রুত সংস্কার উদ্যোগ চোখে পড়ছে না।

প্রতিদিন নবীনগর, বাঞ্ছারামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ঢাকাসহ অন্যান্য জায়গায় যাতায়াতের জন্য সেতুটি ব্যবহার করেন। ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, মালবাহী ভ্যান ও ছোট ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চলাচলের কারণে সেতুটির গুরুত্ব অনেক বেশি। স্কুল–কলেজের শিক্ষার্থীরাও প্রতিদিন ঝুঁকিপূর্ণ সেতু পার হন।

স্থানীয় সচেতন নাগরিক খাদেম আলী বলেন, “দ্রুত সেতুটি মেরামত না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

সিএনজি চালক মো. মহিউদ্দিন বলেন, “আমি প্রতিদিন এই সেতু পার হই। ভাঙাচোরা এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আছে। শিক্ষার্থীদের জন্য এটা খুবই বিপজ্জনক।”

শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “আমরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে স্কুলে আসি। কখনো দুর্ঘটনা ঘটতে পারে ভেবে ভয় পাই।”

দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, “সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা জীবনঝুঁকি নিয়ে এটি পার হয়ে বিদ্যালয়ে আসেন। দ্রুত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা জরুরি।”

 উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসেন জানান, “সেতুটি সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অচিরেই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়