শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বাবু

মো. আজিজুল হক, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল ক্রীড়া সংস্থার (বিএকেএস) আহ্বায়ক হিসেবে মোস্তাফিজ্জোহা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মফিজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বেনাপোল বাজারে অবস্থিত হোটেল সানরুটে ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত ইফতার অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির ঘোষণা দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ক্রীড়ানুরাগী আলহাজ নুরুজ্জামান লিটন।

একটি শক্তিশালী ক্রীড়া সংগঠন গড়ে তোলার লক্ষ্যে বেনাপোল পৌরসভা ও বেনাপোল ইউনিয়নের সাবেক ও বর্তমান ক্রীড়ানুরাগীদের সমন্বয়ে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এই আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, মাদকমুক্ত দেশ ও মানবিক সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে, আর খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্ল ও সতেজ রাখে। তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি ক্রীড়া সংস্থা বিএকেএসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বেনাপোল ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, তিনি সবসময় খেলাধুলার পক্ষে। একজন খেলাপ্রেমী মানুষ হিসেবে তিনি বিশ্বাস করেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলিত করে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার প্রসার জরুরি। তিনি বলেন, এ ধরনের আয়োজন সমাজ থেকে মাদক নির্মূল ও সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি আতিকুজ্জামান সনি, আব্দুল মালেক এবং শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।

৭ সদস্যের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সদস্য সচিব: রায়হানুজ্জামান দিপু
সদস্য: বদরুজ্জামান বনি (ভলিবল), আশিকুর রহমান শাকিল (ব্যাডমিন্টন), মেহেদী হাসান (ফুটবল), কামরুজ্জামান রনি (ক্রিকেট) এবং আব্দুল বাসেদ (ক্রীড়াবিদ)।

আহ্বায়ক কমিটির নেতারা জানান, শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়