শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামের বট ও পাকুড়ের বিয়ে

অনিরুদ্ধ রেজা : কোনো আনুষ্ঠানিকতার কমতি ছিল না। ধুমধাম করেই সনাতন ধমের্র বিধি অনুসারে বিয়ে হয়েছে বট আর পাকুড় গাছের।

গত সোমবার গোধূলিলগ্নে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খাঁন ইউনিয়নে সোনালুর কুঠি গ্রামে কিরিত কান্তি রায়ের বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়।গ্রামের শত শত উৎসুক মানুষ ভিড় জমায় এ বিয়ে দেখতে। কিরিত কান্তি রায়ের বাড়িতে একসঙ্গে বেড়ে উঠছিল বট আর পাকুড় গাছ।

বট-পাকুড় একসঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয়- এমনই নিয়ম প্রচলিত রয়েছে হিন্দু সনাতন ধর্মে। যেন বাড়ির কোন অমঙ্গল না হয়। বাড়ির মালিক সোমবার গোধূলিলগ্নে এ বিয়ের আয়োজন করে ।পাকুড় গাছকে মুখোশ, ধূতি, পাঞ্জাবি পরিয়ে বরের বেশ ধারণ করানো হয়। আর পাশের বটগাছটিকে মুখোশ এবং শাড়ি পরিয়ে কনের বেশ ধারণ করানো হয়।দুই গাছের চারপাশ বাঁধানো হয় ইট আর টাইলস দিয়ে। চারপাশে কলাগাছ আর ওপরে শামিয়ানা দিয়ে সাজানো হয় ছাদনাতলা।

বিয়ে উপলক্ষে গ্রামের নারীরা হলুদ শাড়ি পরে করেছে গায়ে হলুদের অনুষ্ঠান। বাদ্য-বাজনা আর সানাইয়ের সুরে নদী থেকে ঘটে করে জল নিয়ে আসেন তারা। যথারীতি অর্ধশতাধিক বরযাত্রীও আসেন। তাদের অভ্যর্থনা জানায় কনে পক্ষ। খাওয়ানো হয় পোলাও, সবজি, ডালসহ নানা নিরামিষ তরকারি পায়েস ও মিষ্টি।সন্ধ্যার কিছু পরে ছাদনাতলায় মন্ত্র পড়ে বিয়ে সম্পন্ন করেন পুরোহিত কমল চক্রবতী। পরে গ্রামের গৌতম কুমার কনেরূপী পাকুড়ের বাবা হয়ে কন্যা সম্প্রদান করেন। আর বররূপী বটের বাবার দায়িত্ব পালন করেন বাড়ির মালিক কিরিত কান্তি রায়।  তারা দু'জনেই এ দায়িত্ব পালন করতে পেরে বেশ খুশি। উভয়েই জানান, বট-পাকুড় গাছের বিয়ের মধ্য দিয়ে তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠল। বিয়েতে উপস্থিত ছিলেন গ্রামের প্রভাবাশালী স্থানীয় নেতা সুজন বকসী,বাবুল চন্দ্র .সহ শত শত মানুষ।

সোনা আলু কুঠি গ্রামের বিজন চন্দ্র, ইন্দ্রজিত রায় জানান,আগে থেকে শুনেছি বট পাকুড়ের বিয়ে হওয়ার কথা। এখনও ঐ প্রথায় বট পাকুড় গাছের বিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়াও ভাল দিয়েছে। গাছের যে বিয়ে দেয়া হয়েছে তা কোন দিনও কাটা হবে না। যুগ যুগ ধরে এই গাছ দুটি থেকেই যাবে ।আমাদের পর যারা আসবে তাদেরকেও বলে দেয়া হবে যেন গাছ কাটা হয় না। যুগ যুগ ধরে গাছ থাকে।

ভুষন চন্দ্র, প্রতিমা রানী, বাদল কান্তি  রায় জানান,আমাদের এখানে বট পাকুড়ের এটাই প্রথম বিয়ে। বৃক্ষ দুটিকে ভালভাবে রাখার জন্য বিয়ের ব্যবস্থা করা হয়েছে। তারা আরও বলেন এই গাছ গুলি তো চিরতরে বিলীন হয়ে যাচ্ছে। গাছ গুলো রক্ষার জন্য এ ব্যবস্থা।

বাড়ীর মালিক কিরিতি কান্তীরায় রায় জানান,মূলত আমাদের ধর্মীয় শাস্ত্রে লক্ষী নারায়ন পুজা আছে। বট পাইকরের মূলত বিয়ে হয় না। মূলত বিবাহ হচ্ছে লক্ষী নারায়নের। বটকে আমরা নারায়ন ধরি আর পাইকরকে লক্ষী ধরি। নারায়নের পূজা উপলক্ষ করে এ নারায়ন পূজা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়