শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১১:১০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে শংখনদী থে‌কে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জ‌রিমানা

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার কানু মাঝির ঘাট সংলগ্ন শংখনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৩ লাখ টাকা জ‌রিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃ‌ত্বে পরিচালিত মোবাইল কোর্টে শফিউল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে এ জ‌রিমানা করা হয়।

স্থানীয় ও প্রশাস‌নের পরিচালিত মোবাইল কোর্ট সু‌ত্রে জানা যায়,বাঁশখালীর পুকু‌রিয়ার দক্ষিণ বরুমছড়ার কানু মাঝির ঘাট এলাকায় শংখ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পরিচালিত অভিযানে শফিউল আলমকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার বিধান লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৩ লাখ টাকা জ‌রিমানা এবং তাৎক্ষণিক আদায় করা হয়। এ ব‌্যাপা‌রে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ব‌লেন, উপজেলা প্রশাসন কর্তৃক শংখনদী সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রশাসন‌কে তথ‌্য দি‌য়ে সহ‌যো‌গিতার জন‌্য আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়