শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৮:৩০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুমতীর বুকে জেগে ওঠা বালুচর, গোপালগঞ্জে ‘মিনি সেন্টমার্টিন’ দেখতে ভিড় পর্যটকদের

মধুমতী নদীর বুক চিরে জেগে উঠেছে ধু ধু বালুচর। চারদিকে অথৈ জলরাশি, আর মাঝখানে এক চিলতে মরুভূমির মতো বিস্তৃত বালুর স্তর। নীল জল আর সোনালি বালুকাবেলার মিলনে তৈরি হয়েছে প্রকৃতির এক অন্যরকম মিতালি। মধুমতী নদীর এই রূপ দেখে কারও মনে হচ্ছে ‘মিনি সেন্টমার্টিন’, কেউ খুঁজে পাচ্ছেন কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্রসৈকতের আমেজ।

গোপালগঞ্জ সদর উপজেলার চর মাঠলা এখন যেন এক নতুন পর্যটন স্বর্গ। জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই চরটি গত জানুয়ারি মাস থেকে নতুন রূপে দেখা দিচ্ছে। স্বল্প সময়ের জন্য জেগে ওঠা এই বালুচর এরইমধ্যে ভ্রমণপিয়াসী মানুষের নজর কেড়েছে।

তবে এই সৌন্দর্য স্থায়ী নয়, অনেকটা লুকোচুরি খেলার মতো। ভাটা শুরু হলেই কেবল দৃশ্যমান হয় চরটি। প্রায় দুই ঘণ্টা থাকে এই মনোমুগ্ধকর দৃশ্য, এরপর জোয়ারের জলে আবার তলিয়ে যায় নদীগর্ভে। দিনে দুইবার; সকাল ও বিকেলে জেগে ওঠে এই ভূমি। আর সেই অল্প সময়টুকু উপভোগ করতেই প্রতিদিন এখানে ভিড় করছেন হাজারো মানুষ।

শুধু গোপালগঞ্জ নয়, আশপাশের নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলা থেকেও ছুটে আসছেন পর্যটকেরা। শিশু থেকে বৃদ্ধ; সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে বালুচরটি। পর্যটকদের মতে, নদীর মাঝখানে এমন বিস্তৃত বালুচর আর স্বচ্ছ পানির সমাহার সচরাচর দেখা যায় না। মূল ভূখণ্ড থেকে ট্রলার বা নৌকাই এখানে পৌঁছানোর একমাত্র ভরসা, যা ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

ঘুরতে আসা হাসিবুল সরকার বলেন, চরটি প্রায় দুই ঘণ্টা জেগে থাকে। তারপর আবার জোয়ারে তলিয়ে যায়। সময়মতো না আসলে দেখা সম্ভব হয় না। এটি দেখতেই মানুষের ভিড় বাড়ছে। জোয়ার-ভাটার খেলার চরটি যেন ‘মিনি সেন্টমার্টিন’ বা সৈকতের বালিয়াড়ির মতো লাগে।

চরটি দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনই বাড়ছে পর্যটকের সংখ্যা। স্থানীয় বাসিন্দা বিল্লাল সিকদার বলেন, আগে কখনও এখানে এত মানুষের ভিড় দেখিনি। চরটি জেগে ওঠার পর থেকেই প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষ আসছেন।

আরেক বাসিন্দা মো. রাসেল মুন্সি জানান, বিকেলের দিকে সবচেয়ে বেশি ভিড় হয়। জোয়ার-ভাটার সময়ের ওপর নির্ভর করেই মানুষ এখানে আসেন। এখন পুরো এলাকাই বেশ জমজমাট হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়