শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে র‌্যাবের অভিযানে ২২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০)।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাসলিমা খাতুন (৪৬) নামে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত আবু তালেব খন্দকারের মেয়ে বলে জানা গেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তাসলিমা নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। বিশেষ করে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক পরিবহন করাই ছিল তার প্রধান কৌশল।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে র‌্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চলবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়