শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বিধবা মহিলাকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, রাজি না হওয়ায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় সংখ্যালঘু পরিবারের এক বিধবা মহিলাকে 
বিএনপি নেতার কুপ্রস্তাব ও ৫০ হাজার টাকা চাঁদা দাবির ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি 
হয়েছে।

গত দুইদিন ধরে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় তা জন্ম নিয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনার। অভিযুক্ত বিএনপির ঐ নেতা জনসম্মুখে দোষ স্বীকার করে ক্ষমা চাইলেও তা মানতে নারাজ সংগঠনটির অন্য নেতা কমর্ীরা। তারা চাঁদাবাজ ও চরিত্রহীন নেতার দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন। এদের কারনেই যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পরাজয় ঘটেছে বলেও দাবি করেন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাঘারপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হরুনর রশিদ দীর্ঘদিন ধরে দরাজহাট ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক বিধবা মহিলাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

এতে রাজি না হওয়ায় হারুন নানান ফন্দি ফিকির করতে থাকেন। এক পর্যায়ে পাশের শুকদেবপুর গ্রামের রবি মৈত্রের ছেলে মিলন মৈত্রকে দিয়ে বিধবা ঐ মহিলার পেছনে লাগিয়ে দেন। মিলন হারুনের হয়ে নানা প্রলোভন দেখাতে শুরু করে। এতে সফল না হয়ে বেছে নেয় ভিন্ন পথ। বিধবা মহিলার বাড়ির কাজের লোককে নিয়ে মিথ্যা প্রচারণা শুরু করে হারুন ও মিলন। বরুণ বিশ্বাস (৪৮) নামের ঐ কাজের লোকের বাড়িও শুকদেবপুর গ্রামে।

গত শুক্রবার ভোর সাতটার দিকে হারুনের এজেন্ট মিলন মৈত্র শুকদেবপুর বাজারের পাশে পেছন থেকে  বরুণকে ঝাপটে ধরে বলে, এলাকার লোকজন ঠেকাতে পারছিনা। ঐ মহিলার সাথে তোর খারাপ  সম্র্পক রয়েছে। তোকে ৫০ হাজার টাকা দিতে হবে। এ সময় ঘটনাস্থলে হাজির হয় বিএনপি 
নেতা হারুন। তিনি বলেন ৫০ হাজার টাকা না দিলে বরুণের নামে মামলা দেওয়া হবে এবং মেরে 
হাড়গোড় ভেঙ্গে দেওয়া হবে। এমনকি এ মহিলার সাথে তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এছাড়াও 
বরুণ টাকা দিতে না পারলে ঐ বিধবা মহিলাকেই পরিশোধ করতে হবে।

এ সব বিষয় জানা-জানি হলে, রবিবার রাতে শুকদেবপুর বাজারে একত্রিত হয় তিন গ্রামের হিন্দু 
সম্প্রদায়ের মানুষ। বিষয়টি জানতে পেরে তাদের সাথে অংশ নেন আশপাশের বিএনপির 
নেতাকর্মীরা। তারাও অন্যদের সাথে হারুনের অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করেন। অবস্থা বেগতিক দেখে হারুন ঘটানাস্থলে এসে তার ভুলের জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান।

এ বিষয়ে স্বামীহারা সেই মহিলা জানিয়েছেন, আমি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হারুন  আমাকে উল্টো ফাঁসানোর চেষ্টা করছে। একই সাথে ৫০ হাজার টাকাও চাঁদা দাবি করেছে। বরুণ বিশ্বাস জানান, আমার অপরাধ থাকলে কালিকাপুর বা শুকদেবপুর গ্রামের মানুষরা বিচার  করবে। অন্য গ্রাম থেকে এসে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। একই সাথে চাঁদাও চাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই বলেছেন, জুলাই আন্দোলনের পর থেকে হারুন  শুকদেবপুর ও কালিকাপুর গ্রামে নানা অপকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাঘারপাড়া উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রত বিষয়টি লিখিতভাবে যশোরজেলা বিএনপিকে জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়