শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪২ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনান্থল পরিদর্শন করেন।

গতকাল সোমবার দিবাগত রাত ৯টায় উপজেলার পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুবৃর্ত্তরা ৪ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় সুমন শেখের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার দিবাগত রাত ৯টায় আমি তারাবীর নামাজ শেষে বাড়ির নিজতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। আমি ২তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙ্গা ও ৪টি ছিদ্র দেখতে পাই। সাথে সাথে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে আমার বাড়ি পরিদর্শন করে গেছেন। এ ঘটনার পর আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো: রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়