শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১৩

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে নির্বাচনি প্রচার চালানোর সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৩ আহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার চক গোপাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চক গোপাই গ্রামে বিকালে জামায়াতের নেতাকর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এ সময় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিএনপির দাবি, সংঘর্ষে তাদের পাঁচজন আহত হয়েছেন আর জামায়াতের দাবি, তাদের আটজন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিক আহত পাঁচজনের নাম পাওয়া গেছে।  তাদের সবাইকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে কয়েকজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- জামায়াত কর্মী হাসাইগাড়ী ইউনিয়নের কাটখইড় গ্রামের হাসান প্রামাণিক (৩৮), একই এলাকার জাহিদ হাসান (২৫), হাসাইগাড়ী গ্রামের মোস্তাফিজুর (৫৮), চকরামপুর গ্রামের রুস্তম আলী (৪০) এবং ছাত্রদল কর্মী চক গোপাই গ্রামের রাকিব হাসান (২০)।

হামলায় আহত ছাত্রদল কর্মী রাকিব হাসান বলেন, জামায়াতের কর্মীরা আমাদের গ্রামে (চক গোপাই) প্রচারণা চালাচ্ছিলেন।  আমরাও সেখানে যাই। সেখানে গিয়ে আমরা ছবি তুলছিলাম। এ সময় জামায়াতের লোকজন আমাদের ছবি তুলতে বাধা দিলে তর্ক শুরু হয়। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়। 

নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম বলেন, জামায়াতের নেতাকর্মীরা বিকালে হাঁসাইগাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালায়। বিকালে ওই ইউনিয়নের চক গোপাই গ্রামে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শেষে আমাদের প্রার্থী আ স ম সায়েম ভাই চক গোপাই একটি বাড়িতে বিশ্রাম করছিলেন। এ সময় বিএনপির লোকজন তাকে হত্যার উদ্দেশে পাইপ নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের আটজন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, জামায়াতের কর্মীরা প্রচার চালাতে গিয়ে চক গোপাই গ্রামের কিছু ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এটা নিয়ে গ্রামবাসীর সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি ও ছাত্রদলের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়