শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে তৈরি হচ্ছিল ভোটের সিল, আটক ১ (ভিডিও)

লক্ষ্মীপুরে ভোটের ৬টি সিলসহ সোহেল রানা নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড়ে মারিয়াম প্রিন্টার্স থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ভোটের ৬টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা। আটকের পর সোহেল রানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, অপরিচিত একজন তার কাছে ৬টি সিল অর্ডার দিয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে। ঘটনার তদন্ত করে রহস্য উদ্‌ঘাটন করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মারিয়াম প্রিন্টার্সে অভিযান করে ভোটের সিল ও কম্পিউটারসহ তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ধরনের সিল তিনি প্রস্তুত করতে পারেন না। তার কাছে পাওয়া এ সিল সম্পূর্ণ অবৈধ। আটকের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মামলা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়