শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা ষড়যন্ত্র হচ্ছে, নস্যাৎ করে দিতে হবে: ড.মোশাররফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে, তা নস্যাৎ করে দিতে হবে।

বাংলাদেশের মানুষ আজ দিশা খুঁজে পেয়েছে তারেক রহমানের নেতৃত্বকে। বিএনপি বিজয়ী হলে তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরে আসবে, দুঃশাসনের অবসান হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের চারিপাড়া বাজার চৌমুহনী বালুর মাঠ প্রাঙ্গণে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথি বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 

ড.মোশাররফ হোসেন বলেন “এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়—এটি গণতন্ত্র বনাম দুঃশাসনের লড়াই। ধানের শীষে একটি ভোট মানেই হবে লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি গণরায়।” আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করবে। বিএনপি জনগণের কাছে একটি পরীক্ষিত দেশপ্রেমিক দল।তিনি বলেন আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাঙাচোরা রাস্তা সংস্কার, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এছাড়া বেকার যুবকদের  কর্মসংস্থান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।

ড.মোশাররফ হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি এমপি নির্বাচিত হলে আমার নাম বা দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি মানেই শুদ্ধ রাজনীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতা।”

বারপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন,উপজেলা বিএনপি'র সভাপতি এম এ লতিফ ভূঁইয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন সরকার,বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সওদাগর ও ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়