শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিয়ায় মাস্টারকে প্রাণনাশের হুমকি, ফেরি চলাচল বন্ধের পর চালু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া রুটে চলাচলকারী ‘মহানন্দা’ ফেরির মাস্টারকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার পর পুনরায় চালু করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া মহানন্দা ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ তথ্যটি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, সকালে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয়পাশে যানবাহন ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ আইনি পদক্ষেপ ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করায় দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

ফেরি মহানন্দের মাস্টার মোজাম্মেল বলেন, ফেরি ছাড়ার সময় পরিবর্তন এবং যাত্রী পরিবহন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাকে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে দুটি পৃথক নম্বর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়। কর্মক্ষেত্রে এমন নিরাপত্তাহীনতার কারণে ফেরি চলাচল সাময়িক স্থগিত রাখা হয়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। 

মহানন্দা ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, একটু ঝামেলা হয়েছিল, তাই ফেরি মাঝনদীতে নিয়ে রাখা হয়েছিল। কিছু পোলাপান আইসা হুমকি-ধামকি দিছে। ফেরি ভিড়লে পা ভেঙে ফেলবে, স্টাফদের মারধর করবে। তাই নিরাপত্তার জন্য ফেরিটা সরিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, যদিও ওদের তো চিনি না। সব অচেনা মুখ। পরে প্রশাসনকে জানালে তারা নিরাপত্তার আশ্বাস দিলে ফেরি ঘাটে ভেড়ায় এবং চলাচল স্বাভাবিক হয়।

এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়