শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মেহেরপুর- ১ আসনের  বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণের পক্ষে  জাসাস এর গণসংযোগ,লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম: মেহেরপুর- ১ আসনের  বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ এর পক্ষে গণসংযোগ করেছে  মেহেরপুর জেলা জাসাস। গণসংযোগের সময় লিফলেট বিতরণ ও ভোটারের সাথে কুশল বিনিময় করা হয়।

আজ রোববার মেহেরপুর- ১ আসনে এই গণসংযোগ করা হয়। এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন  বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ,   জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, মেহেরপুর জেলার সমন্বয়কারী আহসান হাবিব, ঢাকা উত্তর জাসাসের যুগ্ন আহ্বায়ক  রাফিজা আলম লাকি, জেলা জাসাসের  আহবায়ক মাহফুজুর রহমান অশেষ,  সদস্য সচিব বাকীবিল্লাহ,যুগ্ম আহ্বায়ক তৌফিকুর রহমান  প্রমুখ।

মাসুদ অরুণ বলেন, বিএনপি জনমানুষের দল। জন আকাঙ্খা পূরণে অতীতেও কাজ করছে আগামীতেও কাজ করবেন। তিনি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

জাকির হোসেন রোকন বলেন, জাসাস সারাদেশে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগ করছেছে। এতে জাসাস এর নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন। এ গণসংযোগ কর্মসূচি নির্বাচনের প্রচারণার শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়