শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ট্রাকচাপায় নিহত ২ 

তপু সরকার হারুন, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা–নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নকলা উপজেলার ধনাকুশা এলাকার মন্নার ছেলে অটোরিকশাচালক শফিকুল ইসলাম এবং নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে ইটভাটা শ্রমিক আরিফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা থেকে নালিতাবাড়ীর দিকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শফিকুল ইসলাম ও যাত্রী আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পাথর ও বালু ফেলে রাখায় সড়কটি সংকুচিত হয়ে গেছে। এতে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়