শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

মাহবুব সৈয়দ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আড়াই বছর বয়সী এক শিশুকে ধর্ষণের  অভিযোগে কাদির (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে পলাশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সাড়ে ৮ টার দিকে ধর্ষণে করে শিশুটিকে। স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে শিশুটির পরিবার শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করে।

গ্রেফতারকৃত আব্দুল কাদির উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটার দিকে আড়াই বছর বয়সী শিশু কন্যা বাড়ির সামনে খেলাধুলা করতে থাকে এবং তার মা কাজে ব্যস্ত হয়ে পড়ে।

মেয়েকে খুঁজে না পেয়ে,এদিক সেদিক খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বাড়ির কাদিরকে তার শিশু কন্যাকে সাথে নিয়ে আসতে দেখে।তখন মেয়েটি তার বিশেষ অঙ্গের দিকে ইঙ্গিত করে মাকে বলে ওঠে 'মারছে'। পরে মেয়েকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গাইনি রোগ চিকিৎসকের শরণাপন্ন হলে শিশু মেয়েটির ইনজুরি হয়েছে বলে চিকিৎসক জানায়।

 পরবর্তীতে শুক্রবার রাতে ভুক্তভোগীর মা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য শিশু মেয়েকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ। 

এদিকে থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরে ধর্ষক কাদিরের বড় ভাই আব্দুল আজিজ (৫০), ভাতিজা সাকিব (২০) ও আরেক ভাতিজা আলিফ (১৫) কাদিরের স্ত্রীসহ অন্যান্যরা অসহায় পরিবারের বাড়ীঘরে হামলা চালায়। এসময় তারা লাথি মেরে ঘরে দরজা ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালায় এবং বেধরক মারধর করে।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন  জানান, অভিযোগের পর এ ঘটনার বিষয়টি বিশেষ গুরুত্ব দিযে পলাশ থানা পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া অভিযুক্ত আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে আজ রবিবার  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়