শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটা মাত্র মুনাফেকের দল ইসলাম বিক্রি করে তার নাম হইলো জামায়াত : কিশোরগঞ্জে ফজলুর রহমান

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ব‌লে‌ছেন, আমি সংসদে যাওয়ার অর্থ হলো একটা বাতি সবসময় জ্বলতে থাকবে। এই বাতিটা হলো সত্য কথা বলার বাতি। যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না সেই কথাটা আমি বলবো। কাজেই ইটনা মিঠামইন অষ্টগ্রামের মানুষেরা আমাকে ভোট দিলে আপনারা গৌরবান্বিত হবেন। আমি আপনাদের কাছে ভোট চাই এই কারণে উত্তরে ধনপুর দক্ষিণে বাঙালপাড়া ৬০ কিলোমিটার এই হাওরাঞ্চলকে আমি সোনার সংসার করতে চাই, একটা সংসার করতে চাই।

শনিবার বিকালে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত পথসভায় ফজলুর রহমান এসব কথা ব‌লেন। তফসিল ঘোষণার পর এটিই তার নির্বাচনী মাঠে প্রথম আনুষ্ঠানিক প্রচারণায় অংশগ্রহণ। এর আগে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন গত ২২ জানুয়ারি ভৈরবে তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফজলুর রহমান। ওইদিন বিকালে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ২৪ জানুয়ারি বিকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফলে নির্বাচনী প্রচারণার মাঠে নামতে পারেননি ফজলুর রহমান। সুস্থ হওয়ার পর শ‌নিবার তি‌নি ঢাকা থে‌কে সরাস‌রি পথসভায় যোগ দেন।

ফজলুর রহমান ব‌লেন, পরশুদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন এই দেশ নাকি চোর বাটপারের দেশ। এই কথাটা লজ্জার, তিনি এই কথাটা বলতে পারেন না। ঘরের মালিক যদি বলে আমার ছেলেরা সব চোর, এই কথাটা কিন্তু ভালো কথা না।  আমি তাই আপনাদেরকে বলি ভোটটা দয়া করে তারেক রহমানের মার্কা ধানের শীষে ভোট দিবেন। ফজলুর রহমান ব‌লেন, জামায়াত কিন্তু দুই নাম্বার দল। এই পৃথিবীতে একটা মাত্র মুনাফেকের দল ইসলাম বিক্রি করে তার নাম হইলো জামায়াত। হেফাজত ইসলামের আমির উনি বলেছেন যে কাফের যদি ক্ষমতায় যায় ইসলাম ফেরত আসতে পারে কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না।

ফজলুর রহমান আরো ব‌লেন, আমার বয়স ৭৮ বছর, আমার বয়সের শেষসীমা। আমি একজন মুক্তিযোদ্ধা। এই দেশে কোনোদিন কোন মুক্তিযোদ্ধা নির্বাচন করতে আসবে না। কারণ আগামী পাঁচ বছর পরে মুক্তিযোদ্ধাদের সবার বয়স ৮০/৮২ /৮৫ হবে। আপনারা ইচ্ছা করলে আমার শেষ জীবনে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে আপনারা গৌরবান্বিত হতে পারেন। মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার জন্য আর পাবেন না আপনারা। 

ঘাগড়া ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি নাজমুল হাস‌ান ভূঞার সভাপ‌তি‌ত্বে সভায় অন্য‌দের ম‌ধ্যে ফজলুর রহমা‌নের সহধ‌র্মিণী এড‌ভো‌কেট উম্মে কুলসুম রেখা, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের আহ্বায়ক মো. ইব্রা‌হিম, উপ‌জেলা বিএন‌পির সি‌নিয়র সহসভাপ‌তি আফতাব উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, মিঠামইন ব‌ণিক স‌মি‌তির সভাপ‌তি শাহী‌রিল আলম তপন, বিএন‌পি নেতা আলমগীর সিকদার, উপ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক এড‌ভো‌কেট জ‌সিম উদ্দিন রু‌বেল, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের নেতা মামুন মিয়া, উপ‌জেলা ওলামা দ‌লের সভাপ‌তি সাইফুল ইসলাম মোল্লা, ঘাগড়া ইউনিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক আইয়ুব মিয়া প্রমুখ বক্তব্য রা‌খেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়