শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় ইসলামী আন্দোলনে ভাঙন, খেলাফত মজলিসে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ভাওয়াল ইউনিয়ন আয়োজিত এক নির্বাচনী কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সালথা উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের। তাদের সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরকে তারা নিজ এলাকার পীর সাহেব হিসেবে শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করেন। তার বিরুদ্ধে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী দেওয়াকে তারা সম্মানহানিকর মনে করেছেন। এ কারণেই তারা ইসলামী আন্দোলন ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। 

তারা জানান, এখন থেকে তারা ১০ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের পক্ষে রিকশা মার্কা নিয়ে মাঠে কাজ করবেন।

সভায় ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা জিনাতুল ইসলাম এবং উপজেলা এনসিপির আহ্বায়ক সজিব আল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়