শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ০১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিএনপি–জামায়াত সংঘর্ষে বিএনপির ১০ জন সহ আহত ১৫

শাহাজাদা এমরান, কুমিল্লা অফিস: কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনীয় জনসভা শেষে ফেরার পথে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলাবিএনপির সহ সভাপতিসহ বিএনপির ১০জন ও জামায়াতের ৫জনসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথ ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন, উপজেলা বিএনপির সহসভাপতি সোলাইমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, মামুন, নাজমা বেগম ও নার্গিসসহ অন্যান্যরা আহত হয়েছেন।

অপর দিকে জামায়াতের পক্ষে আহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শিবির সভাপতি
রিফাত সানি, জামায়াত কর্মী রাসেল, রবিউল হোসেন রকি ও রাসেল। অন্যদিকে স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জনসভা শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় হাটবাইর গ্রামে পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. বেলাল হোসাইন বলেন, জনসভা শেষে ফেরার পথে তাঁদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা গুলিও করেন। এতে শিবিরের উপজেলা সভাপতি রিফাত সানিসহ চারজন আহত হন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ আলম রাজু বলেন, চৌদ্দগ্রামে
বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই প্রথমে
হামলা চালান। এতে বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে
চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনাতেও মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ বিষয়ে
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত
থানা পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর সদস্যলা ঘটনাস্থলে পৌছেন। বর্তমানে পরিস্থতি শান্ত
রয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত উভয় দলের কেউই কোন অভিযোগ করেনি। অভিযোগ
ফেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন রকম উস্কানী ছাড়া সম্পূর্ণ অতর্কিত ভাবে চৌদ্দগ্রামে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা
করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপি দলীয় ৬টি সংসদীয়
আসনের সমন্বয়ক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়