শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:৫৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ২০ বছর পর তারেক রহমান, প্রস্তুত জনসভার মঞ্চ

দীর্ঘ ২০ বছর পর সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, এই সফরে তারেক রহমান সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এছাড়া সিরাজগঞ্জের উন্নয়নের রূপরেখা তুলে ধরবেন।

বিএনপি নেতাদের আশা, এটি হবে সিরাজগঞ্জের সবচেয়ে বড় জনসভা, যেখানে দুই লাখেরও বেশি লোকের সমাগম হবে। এ সভায় পাবনার সংসদীয় প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। এই সভায় তারেক রহমান সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফর দলের নেতাকর্মীদের জন্য ‘টনিকের মতো’ কাজ করবে এবং গণজাগরণ সৃষ্টি করবে।

এদিকে দীর্ঘদিনের অপেক্ষার পর তারেক রহমানের এ আগমন ঘিরে সিরাজগঞ্জে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের সমাগম শুরু হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, নেতার জন্য সিরাজগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল। আজ সেটার কাঙ্ক্ষিত মুহূর্ত ঘনিয়ে আসছে। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য শুধু বিএনপির নেতাকর্মী না, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুখিয়ে আছে। আজ আমরা উজ্জীবিত।

আইনশৃঙ্খলার বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেন, পুলিশের একাধিক টিম কাজ করছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়