শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৫৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর নগরীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আইসিইউতে

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময় তার স্বামীকে ড্যামফিক্স পান করা অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে হড়গ্রাম বাজারের অলেম্পিয়া মিষ্টির কারখানার সামনে একটি ভবনের ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম রওশন আরা (৩৫) এবং তার স্বামীর নাম কামাল হোসেন। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে এ ঘটনায় পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত করেনি।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রওশন আরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর অবস্থায় তার স্বামী কামাল হোসেনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, কামাল হোসেনের মুখে ড্যামফিক্সের গন্ধ পাওয়া গেছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি হত্যা না আত্মহত্যা—এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ তদন্ত শেষে প্রকৃত কারণ জানাতে পারবে বলে জানান সংশ্লিষ্টরা।

বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ আলীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কলটি কেটে দেন। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়