শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ১১:২৫ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন। রাজশাহী শহরের হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তাঁর স্বামী গোলাম কিবরিয়া কামাল ওরফে কামাল মালিক (৫৫) স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক। রাজশাহী শহরের হড়গ্রাম বাজার এলাকার ওই বাসায় এই দম্পতি ভাড়া থাকেন।

স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের মাধ্যমে রওশন আরা ও গোলাম কিবরিয়া কামালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রওশন আরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তাঁরা মৃত অবস্থায় পেয়েছেন। তাঁর গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাতে-পায়ে জখম আছে। তিনি ‘ড্যামফিক্স’ নামের তরল রাসায়নিক পান করেছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন।

পুলিশ বলেছে, তিনতলা ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন সাংবাদিক কামাল মালিক। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা ওই বাসায় যান। সেখানে মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় পড়ে ছিলেন কামাল মালিক। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সময় বাড়িতে কে ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। কীভাবে ঘটনা ঘটেছে, তা এখনো জানি না। সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত-পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাঁকে আইসিইউতে নেওয়া হচ্ছে।’

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। সিআইডির ক্রাইম সিনও এসেছে। তারা কাজ করছে। কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। এখনো মন্তব্য করার মতো অবস্থায় পৌঁছানো যায়নি। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়